জামালপুর জেলার একমাত্র বৃহৎ খাদ্য শিল্প প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলস্ লিঃ এর ২০২৩-২৪ সালে ৬৬ তম আখ মাড়াই শুরু হয়েছে। ঢোঙ্গায় আখ নিক্ষেপ করে প্রবীণ আখচাষী মোঃ দলিদুর রহমান এর মাড়াই মৌসুম শুভ উদ্বোধন করেন।
শুক্রবার ১৪ ডিসেম্বর বিকালে ব্যবস্থপনা পরিচারক মো.রাব্বিক হাসান এর সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, অফিসার ইনচার্জ ডিবি সোহেল রানা, সাবেক কমান্ডার মানিকুল ইসলাম,আখ চাষী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা,যুগ্ম সম্পাদক ডা.শফিকুর রহমান শিবলী, ওয়ার্কার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক রায়হানুল হক,রাশেদুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মচারী,আখ চাষী,সুশীল সমাজের প্রতিনিধ,সাংবাদিক সহ আরো অনেকে। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জানাগেছে, চলতি মৌসুমের আখ মাড়াই লক্ষ্যমাত্রা ৫৫ হাজার ৫শ মে.টন। চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা ৪ হাজার মেট্রিক টন। আগামী ৬৩ দিন মাড়াই চলবে।
Leave a Reply