1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাজু : চিকিৎসা করাতে মানুষের দ্বারে ঘুরছে তার মা - দৈনিক আমার সময়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাজু : চিকিৎসা করাতে মানুষের দ্বারে ঘুরছে তার মা

গোপালগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পেট্রোল পাম্পের পাশে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয় চালক আশিকুর রহমান রাজু। আহত আশিকুর রহমান রাজু সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের আলমগীর খানের ছেলে।
গত গত ২ মার্চ সোমবার বা ১১টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত রাজু বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে বলে জানায় তার মা রোমেছা বেগম।
রাজুর মা রোমেছা বেগম বলেন,  আমারা দরিদ্র পরিবার। জীবনের তাগিদে ধার দেনা করে আমার ছেলে আশিকুর রহমান রাজুকে একটা ইজিবাইক কিনে কিনে দেই। গত ২ মার্চ ইজিবাইক নিয়ে টুঙ্গিপাড়া যাওয়ার পথে টুঙ্গিপাড়া পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  পরে তাকে গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া হাসপাতালে নেওয়া হয়। রাজু’র অবস্থা অবনতি হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গোপালগঞ্জ হাসপাতালে তার পায়ের অবস্থা অতি খারাপ হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রিফার করা হয়।  বর্তমানে রাজু পঙ্গু হাসপাতালে অর্থ অভাবে ভালো চিকিৎসা না পাচ্ছে না। আমি সকলের কাছে ছেলেকে চিকিৎসা জন্য দোয়া ও আর্থিক সহয়তা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com