হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নির্বাচনি ফল নিয়ে প্রতিবাদ জানিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নী জোটের প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থী জানিয়েছেন, ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে তারা আইনি লড়াইয়ে যাবেন।”
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) ভোট কারচুপি, জালিয়াতি, প্রহসনমূলক নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে না। পুনরায় নির্বাচনের দাবীতে আইনি লড়াই হবে। মামলার উপাদান প্রমাণসহ নথিভূক্ত। ইনশাআল্লাহ।’
ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, জালভোট, ভোট কারচুপি জবরদখলের পাশাপাশি মোমবাতি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে।”
হবিগঞ্জ-৪ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।”
Leave a Reply