1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঈদগাঁওতে চোলাই মদসহ নারী আটক - দৈনিক আমার সময়

ঈদগাঁওতে চোলাই মদসহ নারী আটক

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি, কক্সবাজার
    প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
​ঈদগাঁও থানার অভিযানে একাধিক মাদক মামলার তালিকাভুক্ত একজন নারী মাদক ব্যবসায়ীকে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করা হয়েছে। ৩১ ডিসেম্বর রাত ১০.১০ ঘটিকায় কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা গ্রামের হাছিনা পাহাড় এলাকার আছিয়া খাতুনের বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ-১/১/২৬ খ্রিঃ,  ধারা ৩৬ (১) সারণির ২৪ (খ) ।
​গ্রেফতারকৃত আসামী পারভীন আক্তার (৩৮) উক্ত এলাকার জাফর আলমের স্ত্রী। তার পিতা জাফর আলম প্রঃ আব্দুল গফুর। তার কাছ থেকে ​উদ্ধার করা হয়েছে বিশ লিটার দেশীয় তৈরী চোলাই মদ। যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক এফ আই আর  ও জি, আর মামলা রয়েছে বলে জানান ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এটিএম শিফাতুল মাজদার। মামলা গুলি হচ্ছে ঈদগাঁও থানার ১/ এফআইআর নং-৫, তারিখ- ৫/১/২৫; জি আর নং-৫/২৫; ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ।
​২। রামু থানার এফআইআর নং-৬৮/১৩৯, তারিখ- ২৮/৩/২১; ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ)/৩৮।
​৩। ঈদগাঁও থানার এফআইআর নং-১৫, তারিখ- ১৯/৮/ ২৫; জি আর নং-৯০/২৫; ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ) । এবং  ​৪। ঈদগাঁও থানার এফআইআর নং-৯, তারিখ- ১৬/১০/২৩; জি আর নং-১১/৮/২৩। ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ)/৪১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com