গত রবিবার ১৭ ডিসেম্বর বিকালে র্যাব-৪ ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে ২৫১ বোতল ফেনসিডিলসহ মোঃ সাইফুল ইসলাম সুমন (৩৪), মহিরউদ্দিন (২৪), শিউলি বেগম (২৫) এবং ইতি বেগম (২৫) নামীয় ০৪ মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply