1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির তরুণ আলেম নিহত - দৈনিক আমার সময়

হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির তরুণ আলেম নিহত

মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম 
    প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মুছাবিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক তরুণ আলেম নিহত হয়েছেন। নিহত তরুণের নাম মাওলানা মোহাম্মদ কাঞ্চন (২০)।
​নিহত কাঞ্চন ফটিকছড়ি উপজেলার ১১নং সোয়াবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর হাঝিরখিল শাহ আমানত পাড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল জলিলের দ্বিতীয় পুত্র।
​ঘটনার বিবরণে জানা যায়, মাওলানা কাঞ্চন মোটরসাইকেল যোগে হাটহাজারী উপজেলার মুছাবিয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​মাত্র ২০ বছর বয়সী এই তরুণের অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com