1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হাজিরপাড়া ভূমি অফিসের একতরফা তদন্তের অভিযোগে পুনঃতদন্তের দাবি - দৈনিক আমার সময়

হাজিরপাড়া ভূমি অফিসের একতরফা তদন্তের অভিযোগে পুনঃতদন্তের দাবি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর মৌজায় জমি সংক্রান্ত এক মামলার তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয় এক পক্ষ অভিযোগ করেছেন, প্রতিবেদনটি একতরফাভাবে তৈরি করা হয়েছে এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল নেই।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পুনঃতদন্তের আবেদন করেন স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন।

তিনি বলেন, “তদন্ত প্রতিবেদনে আমাকে দখলদার হিসেবে দেখানো হয়নি। তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে সঠিকভাবে যাচাই না করেই প্রতিবেদন জমা দিয়েছেন।”

অভিযোগ সূত্রে জানা গেছে, শিবপুর মৌজার ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মামলাটি দায়ের করেন মোসলে উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ফাতেমা আক্তার।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

স্থানীয়দের মতে, জমি সংক্রান্ত এ বিরোধে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিক ও দখলদারের স্বার্থ রক্ষা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com