1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হাজার হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রার্থীর শেডাউন  - দৈনিক আমার সময়

হাজার হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রার্থীর শেডাউন 

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ
    প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে জামায়াত নেতা বুলবুলের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন করা হয়।
মোটরসাইকেল শোডাউনটি সেন্টুমার্কেটের সামনে থেকে শুরু হয়ে নিউমাকের্ট, বিশ্বরোড, শান্তিমোড়সহ চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
শোডাউন শেষে জামায়াত নেতা নুরুল ইসলাম  বুলবুল বলেন, আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জকে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ  যেই বৈষম্যর শিকার হয়েছে আগামী দিনে আপনাদের সকলকে নিয়ে বৈষম্যহীন চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলবো ইনশাল্লাহ।
এ সময় আরো  উপস্থিত ছিলেন – চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেকে সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম ও বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com