1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হাকিমপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা  - দৈনিক আমার সময়

হাকিমপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা 

কৌশিক চৌধুরী  হিলি
    প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
দিনাজপুরের হাকিমপুরে ভারতীয় ভেটেরিনারি বীজ ও ভ্যাকসিন বিক্রির অপরাধে ৩টি ভেটেরিনারি ভ্যাকসিন ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ চার প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে হিলি স্থলবন্দরের চারমাথামোড়, সাতকুড়ি, বোয়ালদাড় ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন।
তিনি বলেন, অবৈধ ভাবে ভারত থেকে আনা নিষিদ্ধ ভারতীয় গরু ছাগলের বীজ দেশীয় বিভিন্ন প্রাণীকে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রাণীর বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ রোধে যেসব ভ্যাকসিন রয়েছে সেগুলোও এনে প্রাণীকে দেওয়া হচ্ছে। এমন খবরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পুরো ভ্যাকসিন একসঙ্গে দেওয়ার নিয়ম থাকলেও অর্ধেক দিয়ে তা ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে এমন চিত্র দেখা গেছে। এসব অপরাধে ৩টি ভেটেরিনারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হিলি চারমাথা মোড়ে অবস্থিত পদ্মকলি সুইটসকে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com