মানিকগঞ্জের হরিরামপুরে রবি মৌসুমে (২০২৫-২৬ অর্থ বছরে) কৃষি প্রণোদনা কর্মসূচি” আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী বীজ ও সার বিনামূল্যে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার। মঙ্গলবার উদ্বোধন করা হলেও পুরোদমে আজ বুধবার সকাল ১০ টা থেকে বীজ ও সার বিনামূল্যে বিতরণ চলছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান।
তিনি বলেন, গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারীসহ নানা ধরণের
ফসলের আবাদ বৃদ্ধির জন্য মোট ৯৯৭৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতণ চলছে। বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভ সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply