1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হবিগঞ্জে টাইফয়েড টিকা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

হবিগঞ্জে টাইফয়েড টিকা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

হবিগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
হবিগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।জানা যায় যে ১১ আগষ্ট রোজ সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফরিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  মো : নূরুল ইসলাম,পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জনাব একেএম সেলিম ভূইয়া , অতিরিক্ত পুলিশ সুপার মো: আতিকুল হক , ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল,ইউএইচএফপিও জেলা শিক্ষা কর্মকর্তা  জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক , তথ্য বিভাগের উপপরিচালক সমাজসেবার সহকারী পরিচালক,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ, সম্মানিত শিক্ষকমন্ডলী ও প্রিন্ট ও ইলেকট্রনিকের মিডিয়ার কর্মী বৃন্দগণ। বক্তব্যে বলেন, ১ সেপ্টেম্বর থেকে টাইফয়েড প্রতিরোধী অত্যন্ত নিরাপদ ও কার্যকর এই টিকা দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু ও কিশোর কিশোরীদের সম্পূর্ণ বিনামূল্যে টিকা প্রদান নিশ্চিত করতে হবে। সিভিল সার্জন বলেন,  জনস্বার্থে এই ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে  জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আহবান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com