1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
স্বেচ্ছাসেবক দলের নেতা নয়নের মৃত্যুতে ইসরাফিল খসরুর শোক - দৈনিক আমার সময়

স্বেচ্ছাসেবক দলের নেতা নয়নের মৃত্যুতে ইসরাফিল খসরুর শোক

জাকারিয়া হোসেন চট্টগ্রাম
    প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম নয়নের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহামুদ চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মোহাম্মদ তাজুল ইসলাম নয়নের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকে হারাল। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনের একনিষ্ঠ অনুসারী ছিলেন। ইসরাফিল খসরু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মোহাম্মদ তাজুল ইসলাম নয়নের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com