বিএনপি’র স্থানীয় কমিটির সদস্য অধ্যাপক ডা: এজেএম জাহিদ হোসেন বলেছেন,’আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচনে যদি আপনি জিততে চান তাহলে আপনার কর্মী বাহিনী দরকার। কোন অবস্থাতেই ভাববার কারণ নাই, সৈরাচারের দোসর পালিয়ে গিয়েছে। স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচারের দোসর আপনার আমার ভেতরেই আছে। তারা কিন্তু ওঁৎ পেতে আছে কোন অবস্থাতেই ভাববেন না আপনি খুব শক্তিশালী মানুষ। মনে রাখবেন শক্তিশালী মহান দরাব্বুল আল আমিন আর জনগণ। জনগণকে সু সংগঠিত করবেন এবং সাথে নিবেন ৩১ দফার আলোকে ঐক্যবদ্ধ করবেন, তাহলেই ধানের শীষ জয়যুক্ত হবে।’
জনগণের ভালোবাসা পাওয়ার উপায় হিসেবে ডা. জাহিদ বলেন,’ যদি আপনারা জনগণকে ঐক্যবদ্ধ না করেন তাহলে মনে রাখবেন কয়েক হাজার কর্মী বাহিনী দিয়ে আগামীর যুদ্ধে জয়যুক্ত হওয়া যাবে না। জনগণকে সাথে নিতে হবে, জনগণকে সাথে নিলেই আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার মার্কা ধানের শীষ, আপনার নেত্রী বেগম খালেদা জিয়া, আপনার নেতা তারেক রহমান জনগণের আর্শিবাদ নিয়ে ইনশাআল্লাহ্ ৩১দফার আলোকে রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সেই লক্ষ্যে আপনি আমি আমরা সবাই কাজ করবো।’
নির্বাচন নিয়ে ডা. জাহিদ বলেন,’আজকাল অনেকেই অনেক কথা বলে, অনেকে অনেক ধরনের ভয় দেখায়। ভয় পেতে হবে রাব্বুল আল আমিনের কাছে। আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেয়ার জন্য একটি স্বার্থন্বেষী গোষ্ঠীর এবং স্বৈরাচারের দোসর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কোন অবস্থাতেই তাদেরকে জয়যুক্ত হতে দেয়া যাবে না। মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙ্গে দিতে হলে আপনাদের জনগণের ইস্পাত কঠিন ঐক্য দরকার। গ্রামে গ্রামে নির্বাচনের পক্ষে জনমত গড়ে তুলুন। এবং ষড়যন্ত্রের বিপক্ষে জনমত তৈরী করুন। তাহলেই মনে রাখবেন ষড়য়ন্ত্রকারীরা পালিয়ে যাবে এবং জনগণ জয়যুক্ত হবে।’
ড. জাহিদ আরও বলেন,
‘পৃথিবীর ইতিহাস বলে কোন ষড়যন্ত্রকারী কোনদিন জয়যুক্ত হয়নাই। জনগণের শক্তির কাছে সকল ষড়য়ন্ত্রকারী মাথানত করেছে, তেমনটি মাথা নত করে পালিয়েছে ২৪ এর ৫ই আগস্ট সেই মহা শক্তিধারী স্বৈরাচার। কাজেই জনগণের শক্তি আল্লাহ রাব্বুল আল আমিনের পরই বেশি শক্তি। কাজেই নিজের উপর আস্থা রাখবেন। জনগণকে পাশে নিবে আসেন আমরা ঐক্যবদ্ধ হই। আসেন আমরা ঐক্যবদ্ধ হই, সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব মধ্য ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয়ের মাধ্যমে দেখাবো।’
শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকালের দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা,শ্রীপুর পৌর এবং গাজীপুর সদর উপজেলা বিএনপি’র যৌথ উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন পরম বিতরণ উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেবের সভাপতি এবং আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায়
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার,গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুছল্লী, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, মাহফুজুল হান্নান, শাহজাহান ফকির, সিরাজ উদ্দিন কাইয়া,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, জয়নাল আবেদীন রিজভী, আনোয়ার হোসেন বেপারি, মোসলেহ উদ্দিন মৃধা, মুক্তারুল করিম শামীম, এডভোকেট আবু জাফর সরকার, এডঃ আহসান কবির, মর্জিনা আফসার, জাহিদ হাসান আকন্দ, মাসুদ রানা, ক্বারী সিরাজুল ইসলাম, ছাত্রদল নেতা সোহাগ হোসেন, যুবদল নেতা সারোয়ার আলম শেখ, আবু তাহের প্রধান, এডঃ রাজিবুল আলম বেপারী। রেজাউল করিম রিফাত মোড়ল, মামুন আকন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply