1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
স্বর্ণ দোকান ও ফিলিং স্টেশনে কউকের অভিযান দেড় লাখ টাকা জরিমানা - দৈনিক আমার সময়

স্বর্ণ দোকান ও ফিলিং স্টেশনে কউকের অভিযান দেড় লাখ টাকা জরিমানা

দিদারুল আলম সিকদার,কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
ওজন কারচুপির অভিযোগ পেয়ে ৪ টি ফিলিং স্টেশন এবং ৩ টি স্বর্ণ দোকানে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। কাস্টমারদের সাথে  প্রতারনার অভিযোগে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ( ৭ আগস্ট)  বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযানের নেতৃত্ব দেন সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।
তিনি বলেন, ফিলিং স্টেশন ও স্বর্ণ দোকানে ওজনে কারচুপির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে ৪ টি স্বর্ণ দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জুয়েলারি দোকান মালিক সমিতির লোকজন এক সপ্তাহ সময় চেয়েছেন তাদের দোকানের ওজন পরিমাপক যন্ত্র ঠিক করার জন্য। তাদেরকে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে এমন ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র দিয়ে স্বর্ণ পরিমাপ করা না হয় অন্যথায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে অন্যান্য স্বর্ণ দোকান মালিকদেরকেও সতর্ক করা হয়েছে, তারাও যেন সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে স্বর্ণ পরিমাপ করেন।
এদিকে বুধবার শহরের কয়েকটি এলাকায় মেয়াদ উত্তীর্ণ, অবৈধ ঔষধ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ঔষধের দোকানকে ১ লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com