1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সোনার বাংলা গড়তে একজন সোনার মানুষ পেয়েছি আমরা -ধর্মমন্ত্রী - দৈনিক আমার সময়

সোনার বাংলা গড়তে একজন সোনার মানুষ পেয়েছি আমরা -ধর্মমন্ত্রী

আব্দুল্লাহ আল লোমান, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
ধর্মমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার কল্যাণে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এ দেশবাসী একজন সোনার মানুষ পেয়েছে। যার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বিশ্বে অনন‍্য মর্যাদা পেয়েছে। পদ্মাসেতু থেকে শুরু করে বিদ্যুতেও আমরা স্বয়ংসম্পূর্ণ,যমুনার তলদেশ দিয়ে দুর্গম চরাঞ্চলের ঘরে ঘরে আলো জ্বালিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অনেক কিছুরই ভিত্তি রচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।
 রবিবার(২৫ ফেব্রুয়ারী) বিকালে জামালপুরের ইসলামপুর চর পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল কর্মী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান সুরুজ মাস্টারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. আঃ সালাম,সদস্য আঃ বারী মাস্টার,নূরল ইসলাম,ত্রান সম্পাদক সালাউদ্দিন শাহসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com