চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, “আনোয়ারা ও কর্ণফুলীতে দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে নীডি ফাউন্ডেশন। ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়বদ্ধতা। সেই দায়িত্ববোধ থেকেই নীডি ফাউন্ডেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এই কাজে সবাইকে সম্পৃক্ত হতে হবে, তাহলেই অবহেলিত সমাজ উপকৃত হবে।”
শনিবার (৩০ আগস্ট) কর্ণফুলীতে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দাতব্য প্রতিষ্ঠান নীডি ফাউন্ডেশন কর্ণফুলী উপজেলার বড় উঠানে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে।
অনুষ্ঠানে নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনির আফছার চৌধুরী, আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন খোকা, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply