1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সুন্দরবনে সেনা অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল আটক গ্রেফতার ৪ - দৈনিক আমার সময়

সুন্দরবনে সেনা অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল আটক গ্রেফতার ৪

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর একদল চৌকস সদস্য পশ্চিম সুন্দরবানের সাতক্ষীরা রেঞ্জের অভ্যন্তরের একটি খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি ও ক্যান্সারের ঔষধ উদ্ধার করেছে। শুক্রবার (৮ আগস্ট) খুব ভোরে নিজেদের বিশ্বস্ত গোয়েন্দা সংস্থার সহায়তায় চোরাকারবারীদের কবল থেকে তারা এসব অবৈধভাবে ভারত থেকে আনা সরঞ্জামাদি উদ্ধার করেন।
এ সময়ে অবৈধভাবে ভারতীয় মালামাল নেওয়ার সাথে জড়িত আজিজুল হক(৩৮), আব্দুস সোবহান মোল্লা (৪০), দেলোয়ার হোসেন বাবু (৪০) এবং আশরাফ আলী (২৮) কে সেনাবাহিনীর সদস্যরা আটক করে।
আটককৃতরা যথাক্রমে কৈখালী রুহুল আমিন, বৈশখালীর মোহাম্মদ মোল্লা, ভেটখালীর ফারুক গাজী ও কৈখালীর মনসুর মোল্লার ছেলে।
এর আগে গত ৭ আগস্ট ভিত্তিতে আজিজুল গ্রুপের পান্ডা সুন্দরবনের চিহ্নিত অপরাধী চিহ্নিত বনদস্যু জামির আলী (৫৫) আলমগীর হোসেন বাবুসহ তাদের অপর এক সহযোগীকে সেনাবাহিনীর একটি চৌকষ দলের সদস্যরা একটি এক নলা একটি বন্দুক এবং চৌদ্দ রাউন্ড কার্তুসসহ আটক করেছিল।
পরবর্তীতে সেনাবাহিনীর অধিকতরে জিজ্ঞাসাবাদ জামু এবং তার সহযোগিরা সুন্দরবনের ভেতরে আত্মগোপনে থাকা আজিজুলসহ অপর সহযোগিদের নাম প্রকাশ করে। এক পর্যায়ে সেনাবাহিনীর চৌকষ সদস্যরা ৮ আগস্ট খুব ভোরে সুন্দরবনের ভেতরে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পাতা বিড়ি, ক্যান্সারের ওষুধসহ সীমান্ত পেরিয়ে আসা মালামাল জব্দ করা হয়।
উদ্ধারকৃত ভারতীয় মালামালের মধ্যে রয়েছে ৫০ লক্ষাধিক টাকা মূল্যের ১৫ বস্তা চোরাই মালামাল।
স্থানীয় সূত্রে জানা গেছে আটক ব্যক্তিরা সুন্দরবন এলাকার একটি কুখ্যাত চোরাচালান চক্রের সদস্য। যারা নানাবিধ চোরাচালান ও মানবপাচারের সাথে জড়িত এবং যা দেশের রাজস্বের জন্য গুরুতর হুমকি।
সেনাবাহিনীর সূত্র জানায় অভিযানের পর আটক আসামি ও জব্দকৃত মালামাল কালিগঞ্জ ক্যাম্পে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় পাতা বিড়ি: ১২ লাখ ৮০০ পিস ও ক্যান্সারের ওষুধ। এছাড়া Methoxsalen 10 mg, Valgaনnciclovir p 450 mg, Defrijet 500 mg সহ মোট ২৬ হাজার ২৩০ পিস। এছাড়া অন্যান্য ওষুধ ৯৮২ পিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com