1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সুন্দরগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে  চলছে কর্মবিরতি - দৈনিক আমার সময়

সুন্দরগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে  চলছে কর্মবিরতি

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
Oplus_131072
 গত রোববার ঢাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে সোমবার সারাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেন। সেই সাথে শিক্ষকদের দাবি মেনে না নিলে এই আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষকগণ।
         প্রতিটি উপজেলার বিভিন্ন শিক্ষক সংগঠনের এবং প্রতিষ্ঠানের নিজস্ব উদ্দ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলার ৯১টি বেসরকারি স্কুল ৪৫টি মাদ্রাসা, ১২টি কলেজ, এবং ১২ কারিগরি স্কুল ও কলেজ কর্মবিরতি পালন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা দেখো বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মবিরতির স্বচিত্র দৃশ্য।
       উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির নেতা  প্রধান শিক্ষক মো. ওবাইদুল হক চৌধুরী বলেন, যে সরকারের ক্ষমতায় এসেছেন, তাঁরাই বেসরকারি শিক্ষকদের সাথে বৈষম্য আচারণ করছেন। এর আগে কখনো পুলিশ বাহিনী শিক্ষকদের গায়ে হাত দেয়নি। অথচ অন্তবর্তীকালিন সরকারের সময় পুলিশ অন্যায়ভাবে শিক্ষকতের মারধারসহ গ্রেফতার করেন। এটি শিক্ষকদের জন্য অত্যন্ত অসম্মানজনক। তাই এই আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রয়োজনে জেলা ও উপজেলায় কর্মসূচি পালন করা হবে। তিনি সকল শিক্ষকদের ঢাকায় যাওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com