1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সুন্দরগঞ্জের  হরিপুর ইউপি চেয়ারম্যানের  সাথে সাংবাদিকের মতবিনিময় - দৈনিক আমার সময়

সুন্দরগঞ্জের  হরিপুর ইউপি চেয়ারম্যানের  সাথে সাংবাদিকের মতবিনিময়

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
Oplus_131072
গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম বলেন, সাংবাদিক সমাজের দর্পন এবং বাতিঘর। একজন সাংবাদিক পারেন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ওপরে তুলতে বা নিচে নামাতে। সমাজে সাংবাদিকের যথেষ্ট ভুমিকা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছবি প্রকাশ করা আর সাংবাদিকগণ গণমাধ্যমে ছবি প্রকাশ করার মধ্যে শতভাগ ব্যবধান রয়েছে। যদি তাই না হত, তাহলে তো  দেশে গণমাধ্যম থাকত না। যদি কোন মহল বা গোষ্ঠি সাংবাদিকতার বাইরে থেকে সাংবাদিকের দায়িত্ব পালন করতে চায়, তাহলে সেটি হবে অনাকাঙ্খিত ও অসম্মানজনক কাজ। যার যে দায়িত্ব তাকে সেটি করতে দিতে হবে। তা না হলে মানবধিকার লঘ্নিত হবে। পরিশেষে তিনি সাংবাদিকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।
         শুক্রবার বিকালে উপজেলার কাশিমবাজারস্থ হরিপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বর্তমান সুন্দরগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংবাদিকগণের অবস্থান এবং করনী শীষক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এতে বক্তব্য রাখেন, জোষ্ঠ্য সাংবাদিক শাহ মো. রেদওয়ানুর রহমান, ঈমান আলী মামুন, এমদাদুল হক, এ মান্নান আকন্দ, আব্দুল মতিন সরকার. শহিদার রহমান জাহাঙ্গীর, গোলজার রহমান, রুবেল মিয়া, শামীম পারভেজ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com