চট্রগ্রামের সীতাকুণ্ড দ্রব্যমূল্যের তালিকা না থাকায় ডিম ও পিয়াজে দোকানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট ) সকাল ১১ টায় উপজেলার পৌরসভা কাঁচাবাজারে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।
ডিম ও পিয়াজের দোকানের মালিক অজিত দাশ, মো: হোসেন, লিটন পালি, ফিরোজ খান, জাহাঙ্গির চৌধুরি, নূর আলম, সুমন দাশ ও মো: আজম সহ ৮ দোকানি কে ভোক্ত অধিকার সংরক্ষন আইন ২০০৯ সালে ৩৮ ধারায় ১ হাজার করে মোট ৮০০০ টাকা জরিমানা করা হয়। এসম সীতাকুণ্ডের সকল দোকানিকে মূল্যতালিকা লাগানোর নির্দেশনা দেওয়া হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্যনেটারি ইনস্পেক্টর সংকর প্রসাদ বিশ্বাস, সীতাকুণ্ড থানার এসআই (পরির্দশক) এস এম রবিউল আমিন, কাঁচাবাজার কমিটির সাধারণ সম্পাদক সুনিল দাশ সহ প্রমুখ।
Leave a Reply