1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সীতাকুণ্ডে বাস ভাংচুর, আটক ১৪ - দৈনিক আমার সময়

সীতাকুণ্ডে বাস ভাংচুর, আটক ১৪

শেখ নাদিম,সীতাকুণ্ড চট্টগ্রাম
    প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

 

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস ভাংচুর করেছে পিকেটাররা । এ সময় ১৪ জনকে আটক করে পুলিশ ।

মঙ্গলবার ভোর বেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সলিমপুর পাক্কার মাথা নামক এলাকায় এ ভাংচুরের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ১৪ জন পিকেটারকে চট্টগ্রাম আকবরশাহ্ থানা পুলিশ আটক করেছে। এ বিষয়ে আকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়ালী আকবর জানান, আজ ভোরে অবরোধ চলাকালে পিকেটাররা পাক্কার মাথা এলাকায় মহাসড়কে হঠাৎ অবস্থান করে একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে। এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com