1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সিলেটে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ - দৈনিক আমার সময়

সিলেটে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী কেন্দ্রী গ্রামে নারী ও শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সীমান্ত থেকে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং অতীতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরে ভারতের ৪৮ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী সীমান্ত দিয়ে তিনটি পরিবারের মোট ১৯ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এদের মধ্যে রয়েছেন ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু। পুশইনের পরপরই বিজিবির সিলেট ব্যাটালিয়ন-৪৮ এর মিনাটিলা বিওপির টহল টিম তাদের আটক করে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং অতীতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com