1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেপ্তার ৯ - দৈনিক আমার সময়

সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেপ্তার ৯

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন। গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, ডা. দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। সকালে তাদের আদালতে হাজত খানায় আনা হয়। এরপর সোয়া ১০টার দিকে আদালতে হাজির করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেটি মঞ্জুর করেন আদালত। এর মধ্যে মনিরুল ইসলাম মনুকে আট মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হককে দুই মামলায়, সালমান, দীপু, আমুকে এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমীর হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়। ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ সেপ্টেম্বর শহীদুল হককে গ্রেপ্তার করা হয়। ১ অক্টোবর জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। ১৭ সেপ্টেম্বর আবুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এ বছরের ২১ এপ্রিল কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com