1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাভারে ছাত্র হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার - দৈনিক আমার সময়

সাভারে ছাত্র হত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলার আসামি যুবলীগ কর্মী হেলালকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোররাতে সাভারের মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্র জনতার আন্দোলন দমাতে চালানো হামলায় সক্রিয় অংশগ্রহণ করেন বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। গ্রেপ্তার হেলাল সাভার পৌরসভার মজিদপুর এলাকার হারুন অর রশিদের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সক্রীয় কর্মী ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় নিহতের স্বজনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হেলাল। সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পৌরসভার মজিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গ্রেপ্তার হেলালের বিরুদ্ধে নিহত ছাত্র জনতার স্বজনের দায়ের করা মামলাসহ ৬টি মামলা রয়েছে। গতকাল বুধবার দুপুরে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com