দীর্ঘ ১০ বছর পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ ২৮ আগস্ট কক্সবাজারে আগমন উপলক্ষে- এবং নেতাকে বরণে বিমান বন্দরে ব্যাপকভাবে অভ্যর্থনা জানাতে কক্সবাজারে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলীয় নেতাকর্মীরা।
এই উপলক্ষে পৌর, সদর, রামু, ঈদগাঁও বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়- এতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি,এম মমতাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম,জেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোস্তফা কামাল, সদর বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুর সওদাগর, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সরওয়ার রোমন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, জেলা জাসাস এর সভাপতি নাছির উদ্দিন, সহ চার ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মৎস্যজীবিদল, তাতীঁদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply