সাবেক ডেপুটি এ্যাটর্নী জেনারেল বাংলাদেশ ও বরগুনা জেলার বামনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড.হারুন অর-রশীদ ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেলে তার নামাজে জানাজা শেষে বামনার কাটাখালি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে
বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটের সময় ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নী জেনারেল ছিলেন। তিনি বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে অবিচ্ছিন্ন প্রায় দুই যুগাধিক কাল দায়িত্ব পালন করেন। তার বয়স হয়েছিলো ৭৩ বছর। মৃত্যুকালে তিনি শতবর্ষী পিতা, স্ত্রী,দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন-প্রিয়জন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকিভূত পরিবারের প্রতি বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কবির, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর বাবু সুভাষ চন্দ্র হাওলাদার, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ,বামনা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জলিল খান, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি(ভারপ্রাপ্ত) গোলাম কিবরিয়া,বামনা প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন সমেবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply