1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌সীমান্ত থেকে প্রায় সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌সীমান্ত থেকে প্রায় সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়িসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। মালিকবিহীন অবস্থায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা, তলুইগাছা, ঘোনা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শনিবার (১২ জুলাই) এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল ঝাউডাঙ্গা এলাকা হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল বাঁশতলা নামক স্থান হতে ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় বাশমতি চাউল, কালিয়ানী বিওপি’র বিশেষ আভিযানিক দল খালমুখ নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি খালমুখ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া, কলারোয়া উপজেলার কাকাডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর নামক স্থান হতে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল বড়ালী আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১২ লাখ ৪৬ হাজার টাকা।
তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com