1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ - দৈনিক আমার সময়

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা, ১৫ অক্টোবর ২০২৫  জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ-সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কালিয়ানী, পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, গাজীপুর ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী নামক স্থান হতে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজ্জাকের মোড় নামক স্থান হতে, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বেড়িবাঁধ নামক স্থান হতে, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ঘোষপাড়া নামক স্থান হতে, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চারাবাড়ি নামক স্থান হতে, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার অলীর ঘের নামক স্থান হতে, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি নামক স্থান হতে এবং ঝাউডাঙ্গা বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত ওষুধের সর্বমোট বাজার মূল্য আনুমানিক আটলাখ ৭৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com