1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা সরকারি কলেজ রোডে নির্মাণাধীন রাস্তায় হাটু জল, দুর্ভোগে শিক্ষার্থী ও জনসাধারণ - দৈনিক আমার সময়

সাতক্ষীরা সরকারি কলেজ রোডে নির্মাণাধীন রাস্তায় হাটু জল, দুর্ভোগে শিক্ষার্থী ও জনসাধারণ

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

৯আগস্ট বিকেলে সরেজমিনে দেখা গেল, সাতক্ষীরা শহরের রাইসমিল মোড় থেকে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত সরকারি কলেজ রোডে চরম অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের চিত্র। নির্মাণাধীন
রাস্তাটি পুরোপুরি কাদা ও হাটু পরিমাণ পানিতে নিমজ্জিত। এই সড়ক দিয়েই প্রতিদিন সাতক্ষীরা সরকারি কলেজের হাজারো শিক্ষার্থী ক্লাস করতে ও পরীক্ষা দিতে যান। কিন্তু নির্মাণকাজের ধীরগতি ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
শিক্ষার্থীরা পোশাকে কাদা জল মেখে বিব্রত হচ্ছেন, কেউ কেউ ব্যথা পাচ্ছেন, আবার কেউ পরীক্ষার সময় মিস করছেন। এ সড়কটি সম্প্রসারণের জন্য উভয় পাশে খনন কাজ চলমান থাকলেও কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে গর্ত তৈরি হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তায় হাটু জল জমে যাচ্ছে। পুরনো সরু মাটির ড্রেন মাটিচাপা পড়ে গিয়ে কার্যকারিতা হারিয়েছে। বিশেষ করে কলেজ মোড়, রাইসমিল এলাকা, কলেজ মোড়, কলেজ মাঠ, মোসলেমা কিন্ডার গার্ডেনের সামনে খানাখন্দের পরিমাণ বেশি।
প্রাইভেট কার, ট্রাক, কাবার্ড ভ্যান, মটর বাইক, ইজি বাইক, বাই-সাইকেল, রিকশা বা পায়ে হাঁটা মানুষ সবাই চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, এ প্রকল্পে প্রায় তিন কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও তা শুধু রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ; ড্রেনেজ ব্যবস্থা বা পানি নিষ্কাশনের জন্য কোনো বাজেট নেই। তারা মনে করছেন, টেকসই ড্রেনেজ ব্যবস্থা ছাড়া এই রাস্তাটি কিছুদিনের মধ্যেই আবার ভেঙে পড়বে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা দ্রুত ড্রেন নির্মাণসহ সঠিক পরিকল্পনায় কাজ শেষ করার দাবি জানিয়েছেন। নয়তো জনদুর্ভোগ বেড়েই চলবে এবং সরকারি অর্থও অপচয় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com