জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ২৯ জুলাই ২০২৫ নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স-এর উদ্যোগে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ঝাপার এভারগ্রিন যুব সংঘে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক নারী, শিশু ও কিশোরীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের মেম্বার তপন কুমার মন্ডল ও এভারগ্রীন যুব সংঘের সভাপতি বাবু রঞ্জিত কুমার রপ্তান। আরো উপস্থিত ছিলেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ মাহফুজা আলম মুক্তা, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন, লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরন্ময় সরদার সহ স্থানীয় নারী ও কিশোরীবৃন্দ।
Leave a Reply