1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ল কলেজে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ল কলেজে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫

সাতক্ষীরা ল কলেজের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। অবিলম্বে ওই নিয়োগ বাতিলসহ স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে করেছে আইনজীবীরা। রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা ওই অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৯ জুলাই কলেজের বর্তমান অধ্যক্ষ এড. রবিউল ইসলাম খান ৭জন প্রভাষক পদে নিয়োগ দিয়েছেন। তাদের অভিযোগ প্রশ্নপত্র ফাঁস করে পূর্ব নির্ধারিত প্রার্থীদেরকেই নিয়োগ দিয়েছেন। নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই নির্দিষ্ট কিছু নাম ঠিক করে রাখা হয়েছিল। লিখিত ও মৌখিক পরীক্ষাগুলো ছিল কেবল আনুষ্ঠানিকতা। এমনকি মেধা যাচাইয়ের নামে প্রশ্নপত্র ফাঁস এবং মার্কস ম্যানিপুলেশনের অভিযোগও রয়েছে।

এসময় তারা ১৯ জুলাই-এর পাতানো নিয়োগ বাতিল করা, জাতীয় বিশ্ববিদ্যালয় ও দুদুকের মাধ্যমে স্বাধীন নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ করা, নিয়োগ বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্নের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এড. শেখ শাহরিয়ার হাসিব, এড. ফিরোজ আহমেদ, এড. আসাদুজ্জামান আসাদ, এড. আইয়ুব আলী, এড. নজরুল ইসলাম, এড. তারিক ইকবাল অপু, এড. আসাদুর রহমান বাবু, এড. সাইফুল ইসলাম সোহেল, এড. আব্দুল শাকুর, এড. ওলিউল্লাহ, এড. আব্দুল্লাহ আল মামুন, এড. শাহীন ইসলাম, এড. রেজাউল করিম, এড. তাছলিমা খাতুন, এড. অনিক, এড. সুধাণ্য সরকার, এড. শাহীন-২সহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। এবিষয়ে সাতক্ষীরা কলেজের অধ্যক্ষ এড. রবিউল ইসলাম খানের সাথে মোবাইলে যোগাগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ সম্পর্কে সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ড. এড. রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক পত্রদূতকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়র প্রতিনিধির উপস্থিতিতে নিয়োগ বোর্ড সম্পন্ন হয়। সেখানে ৩৯ জন আবেদনকারীর মধ্যে ৩৫ জন অংশ নেন। অংশগ্রহণকারীরা সকলেই যোগ্যতা সম্পন্ন আইনজীবী। তবে পরীক্ষায় যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তাদের মধ্য থেকেই সর্বোচ্চ নাম্বারধারী ৭জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। এড. রবিউল ইসলাম খান আরো বলেন, সাতক্ষীরা ল কলেজ কোন এমপিওভুক্ত আইন শিক্ষা প্রতিষ্ঠান নয়। ফলে এখানে সরকারিভাবে বেতন ভাতা বা কোন সুযোগ সুবিধাও নেই। ফলে নিয়োগে আর্থিক দুর্নীতি বা অন্য কোন অনিয়মের সুযোগও নেই। তিনি সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com