1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা বিএনপি'র ‌মনোনয়ন ‘বদলের’ দাবিতে মহাসড়ক অবরোধ - দৈনিক আমার সময়

সাতক্ষীরা বিএনপি’র ‌মনোনয়ন ‘বদলের’ দাবিতে মহাসড়ক অবরোধ

সিরাজুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা শরের মিল বাজার মোড় থেকে নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন বাদ দিয়ে চেয়ারম্যান আব্দুল আলিমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের মিল বাজার মোড় থেকে নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম দীর্ঘ ১৫ বছর নেতাকর্মীদের দুর্দিনে পাশে থেকেছেন। ত্যাগী নেতা হিসেবে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। একাধিকবার জেল-জুলুম ও অত্যাচারের শিকার হয়েছেন। তাকে মনোনয়ন না দিয়ে একজন বহিষ্কৃত নেতা কিভাবে মনোনয়ন পান। অবিলম্বে বহিষ্কৃত নেতার মনোনয়ন বাতিল করে আলিম চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
এ সময় বক্তব্য দেন- সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক সদস্যসচিব নুরে আলম সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিবসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com