1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের গণছুটি, রাত থেকে বন্ধ বিদ্যুৎসেবা - দৈনিক আমার সময়

সাতক্ষীরা পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের গণছুটি, রাত থেকে বন্ধ বিদ্যুৎসেবা

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পাটকেলঘাটা পল্লি বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে বরখাস্ত ও বদলির প্রতিবাদে এবং চার দফা দাবিতে গণছুটির ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারিরা। গতকাল (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এ ছুটির ঘোষণা দেন তারা। এর ফলে রাত থেকেই বিদ্যুৎসেবা ব্যাহত হচ্ছে।
সমিতির এজিএম সাধন কুমার দাস জানান, পল্লি বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি ও স্বেচ্ছাচারি আচরণের কারণে গত এক বছরে অতিরিক্ত কাজের চাপ ও ঝুঁকিতে ৪৮ জন কর্মী মারা গেছেন। আন্দোলনে সারাদেশের ৮০টি সমিতি যুক্ত থাকলেও বোর্ড শোষণ-জুলুম অব্যাহত রেখেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, ক্ষুব্ধ কর্মীরা বিকেল থেকেই অফিস ছাড়তে শুরু করেছেন। এর মধ্যে প্রায় ৮০ ভাগ কর্মী কাজ বন্ধ করেছেন। জরুরি সেবা সচল রাখতে কয়েকজন কর্মী দায়িত্বে থাকলেও সকালে তারাও ছুটিতে যাবেন। এতে আজ (শনিবার, ৬ আগস্ট) সকাল থেকে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় গ্রাহক সেবা বিঘ্নিত হলে দায়ভার পল্লি বিদ্যুতায়ন বোর্ড ও জেনারেল ম্যানেজারের ওপর বর্তাবে বলে কর্মকর্তারা জানান। এ বিষয়ে সমিতির জেনারেল ম্যানেজারের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com