1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত লাশ উদ্ধার - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত লাশ উদ্ধার

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের চারদিন পর রাজমিস্ত্রি ইমরান হোসেনের (২৭) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭) সকালে কলারোয়া উপজেলার কাজিরহাট কলেজের সামনের একটি মাছের ঘের থেকে পুলিশ ইমরানের মরদেহ উদ্ধার করে।

নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিলেন।তিনি দুই কন্যা সন্তানের জনক বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিহতের মা আমেনা বেগম সাংবাদিকদের বলেন, গত ২৪ আগস্ট রোববার সকালে ইমরানের ঘনিষ্ঠ বন্ধু রিপন তাকে ফোনে ডেকে নেয়।

বের হওয়ার সময় স্ত্রী-সন্তানদের ইমরান বলে, “বাজার থেকে মেয়ের জন্য স্কুল ব্যাগ, আর বেদানা নিয়ে ফিরবো।” এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। দুই দিন পর মঙ্গলবার ২৬ আগস্ট পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ইমরানের মা আমেনা বেগম দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। “রিপন আমার ছেলেকে ডেকে নিয়েছে। এরপর থেকে সে আর ফিরে আসেনি। আমার ছেলে হত্যার বিচার চাই, কান্নায় ভেঙে পড়ে বলছিলেন ইমরানের মা আমেনা বেগম।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, “২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন।

আজ সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে বের করা হবে।”
এলাকাবাসীও দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com