বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা কর্তৃক শ্যামনগর উপজেলার আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে বেড়িবাঁধের মধ্য দিয়ে স্থাপিত অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী মোহাঃ ইমরান সরদার, উপ সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্যগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযানে বেড়িবাঁধের ভেতর দিয়ে পানি প্রবাহের জন্য স্থাপিত একাধিক অবৈধ পাইপ অপসারণ করা হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, এসব পাইপ বেড়িবাঁধের স্থায়িত্ব ও সুরক্ষার জন্য হুমকি স্বরূপ এবং ভাঙনের ঝুঁকি বাড়ায়।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার বেড়িবাঁধ এর সমস্ত অবৈধ পাইপ অপসারণের উদ্যোগ গ্রহণ করেছে। এরই আলোকে নিয়মিতভাবে সাতক্ষীরা জেলায় উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।
উপবিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসনের সহযোগিতায় নিয়মিত এর অংশ হিসেবে মঙ্গলবার বেড়িবাঁধে বসানো পাইপ অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা পাইপ উচ্ছেদ অভিযান সফল হয়েছে এবং এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে এসব পাইপ বসিয়ে মাছ চাষ ও অন্যান্য কাজে ব্যবহার করছিলেন। অভিযান শেষে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ সুরক্ষায় নিয়মিত নজরদারি জোরদারের কথা জানিয়েছে।
এ ব্যাপারে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম এই প্রতিপাদককে বলেন এখন থেকে এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে কোন প্রকার পান উন্নয়ন বোর্ডের ভেড়ি বাঁধের গায় ছিদ্র করে অথবা ৯০ দিয়ে পাইপ বসানো যাবে না বক্স কালভার্ট তৈরি করে পানি উত্তোলন করা যাবে না এই ধরনের অপরাধ যারা করবে তাদের বিরুদ্ধে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মুঠোফোন সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ বলেন বর্তমান বর্ষা মৌসুম চলছে সে কারণে উপকূলীয় পানি উন্নয়ন বোর্ডের বাদে যাওয়া আসা একটু কষ্ট কার হচ্ছে বর্ষার মৌসুম কেটে গেলে পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় কোন প্রকার পাইপ কালভার্ট অবৈধ স্থাপনা, ঘরবাড়ি কোন কিছুই থাকবে না সবকিছু সরকারি নিয়মের মধ্য রেখে উচ্ছেদ করা হবে সেজন্য মন্ত্রণালয় থেকে অনেক আগেই নির্দেশনা পাওয়া গেছে।
Leave a Reply