1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌আশাশুনির বুধহাটায় আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌আশাশুনির বুধহাটায় আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটায় আইন-শৃঙ্খলা বিষয়ক থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বুধহাটা করীম সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই তুষার কান্তি মাহাতো। হাফেজ আছাফুর রহমান ও ফারুক হোসেন লেলিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কবির আহমেদ, সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সিনিঃ সহ-সভাপতি রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক এস এম হাবিবুল­াহ বাশার, মাওঃ আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম, বিএনপি নেতা মনিরুল ইসলাম, ইউপি সদস্য এস শীষ মোহাম্মদ জেরী, মতিয়ার রহমান, ফিরোজ আহমেদ, দোলন খাতুন, যুবদল নেতা রফিকুল ইসলাম বকুল, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, ব্যবসায়ী শেখ আছাফুর রহমান, জামায়াত নেতা আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, শ্রমিক দল সাবেক সভাপতি জালাল উদ্দীন, কুল্যা ইউনিয়ন যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। বিট পুলিশিং অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, চোরাচালান, বাল্য বিবাহ ও যৌতুকসহ বিভিন্ন প্রকার অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com