তালার তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সরদার আবুল হোসেনকে সভাপতি ও মো. ময়েজউদ্দীনকে সাধারণ সম্পাদক করে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের স্ত্রী সেতারা পারভীন নিশি, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়াজান মোড়ল প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তৃণমূলই বিএনপির শক্তি। বড় বড় আন্দোলন-সংগ্রামে তৃণমূলের শক্তিই বিএনপিকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। এছাড়া অতীতে সাধারণ মানুষের ভোটে বিএনপি জয়লাভ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তৃণমূলের ভোট নিয়ে তালা-কলারোয়া আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে জয়লাভ করবে।
Leave a Reply