1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা৩৪ বোতল মদসহ প্রায় ছয় লক্ষ টাকার পন্য আটক - দৈনিক আমার সময়

সাতক্ষীরা৩৪ বোতল মদসহ প্রায় ছয় লক্ষ টাকার পন্য আটক

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বুধবার (৩০ জুলাই ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, সুলতানপুর, কুশখালী বিওপি এবং ব্যাটালিয়ন সদর এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির আভিযানে গোয়ালপাড়া হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে তেতুলবাড়ি হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়াও, কুশখালী বিওপির আভিযানে শ্মশ্বান ঘাট হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, অত্র ব্যাটালিয়ন সদরের আভিযানে চান্দা আমবাগান হতে ১ লাখ ২০ হাজার ৪০০ টাকার ভারতীয় বিভিন্ন ক্রিম আটক করে। সুলতানপুর বিওপির আভিযানে তালসারি হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে মুজুরদারের খাল ও কেরাগাছি মোড় হতে ২ লাখ ৮১ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।
ভোমরা বিওপির আভিযানে ঘোষপাড়া হতে ২১ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। পদ্মশাখরা বিওপির আভিযানে মন্দির রোড হতে ২৮ হাজার টাকার ভারতীয় বোরকা আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com