1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরায় সকাল থেকে টানা বৃষ্টি, বিপাকে খেটে খাওয়া মানুষ - দৈনিক আমার সময়

সাতক্ষীরায় সকাল থেকে টানা বৃষ্টি, বিপাকে খেটে খাওয়া মানুষ

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
    প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

রাত থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ভোর ৫টা থেকে শুরু হয়েছে টানা বৃষ্টিপাত।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকেই এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষেরা।
শহরের সড়কগুলো ফাঁকা, মোড়গুলোতে নেই সেই চিরচেনা ভিড়। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। বৃষ্টিতে কাজের আশায় ঘর থেকে বের হলেও অনেকে ফিরে যাচ্ছে হতাশ হয়ে।
সাতক্ষীরা সদর উপজেলার শ্রমজীবী তরিকুল ইসলাম বলেন, ভোরে বের হয়েছিলাম কাজে যাব বলে, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। প্রতিদিন যা রোজগার করি, তা দিয়েই সংসার চলে। আজকে যদি না কামাই হয়, পরিবার না খেয়ে থাকবে।
ইজিবাইক চালক রবিউল ইসলাম বলেন, সকালে বের হয়েছি, কিন্তু রাস্তা ফাঁকা। লোকজন বের হচ্ছে না। ভাড়া নেই, তাই গাড়ি নিয়েই দাঁড়িয়ে আছি।
ভ্যানচালক মিজানুর রহমান বলেন, বৃষ্টির দিনে যাত্রী মেলে না, আবার ভ্যানে ছাতা নাই বলে আমরা নিজেরাই ভিজে যাই। তখন আর বের হওয়া ঠিক হয় না।
আবহাওয়া অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, আজ ভোর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তা আগামী কয়েক দিন চলতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এ সময় সবাইকে সাবধানতা অবলম্বন করে নিরাপদ স্থানে থাকার অনুরোধ করছি।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ। বৃষ্টিকে উপেক্ষা করেই কেউ কেউ বের হচ্ছে কাজের সন্ধানে, আবার কেউ আশায় থাকলেও ফিরছেন শূন্য হাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com