সাতক্ষীরায় রেল লাইন সংযোগ দেয়ার লক্ষে ঢাকাস্থ সাতক্ষীরা সদর উপজেলা সমিতির সভাপতি মো: আফসার আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার (০৩ আগষ্ট ২০২৫) বেলা ১১টার সময় রেলপথ সচিব ফাহিমুল ইসলামের সাথে পূর্ব নির্ধারিত সভা করেন এবং এতদসংক্রান্ত একটি স্মারকলিপি পেশ করেন। উক্ত সভায় রেলের মহা পরিচালক ও অতিরিক্ত মহা পরিচালক উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় রেললাইন সংযোগ দেয়ার জন্য ইতোপূর্বে মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ রেলপথ সচিবকে অনুরোধ করেছেন বলেও রেলপথ সচিব সভায় উল্লেখ করেন।
সমিতির স্মারকলিপির প্রেক্ষিত খুব শীঘ্রই সাতক্ষীরায় রেলপথ সংযোগের বিষয়ে প্রকল্প পাশের লক্ষে ডিপিপি প্রণয়নের কাজ শুরু করবেন বলে রেলপথ সচিব উপস্থিত সকলকে আশ্বস্থ করেন ।
সভা শেষে মো: আফসার আলী দাবী মেনে নিয়ে প্রকল্প প্রস্তাব দেয়ার বিষয়ে নিশ্চয়তা দেয়ার জন্য রেলপথ সচিব, রেলের মহা পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং মন্ত্রী পরিষদ সচিবের প্রতি জেলাবাসীর পক্ষ হতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আফসার আলী সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিবের দপ্তরে যেয়ে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানান। প্রেসবিজ্ঞপ্তি
Leave a Reply