1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক আমার সময়

সাতক্ষীরায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা, ১৬অক্টোবর, ২০২৫ দ্বিতীয় দিনের মত সাতক্ষীরা-শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করার লক্ষ্যে সড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার ‌সকাল ১০টায় শ্যামনগর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু হয়। তা চলে শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার পর্যন্ত রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় দেয়াল চাপা পড়ে একটি গরুর মৃত্যু হয় বলে প্রাপ্ত তথ্য জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশফাকুল হক চৌধুরী এবং সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ।
উচ্ছেদ অভিযানে সাতক্ষীরা র‌্যাব-৬ এর (সিপিজি-১) ডিএডি হাবিবুর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লাসহ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদকালে সড়কের দুই পাশে নির্মিত দোকানপাট, টিনের ঘর, অস্থায়ী কাঠামো ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। এ সময় স্থানীয় জনগণের অনেকেই প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, অবৈধ দখলের কারণে সড়কটি সরু হয়ে গিয়েছিল এবং যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ হচ্ছিল।
সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনোয়ার পারভেজ জানান, আজ থেকে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ধাপে ধাপে জেলা শহর পর্যন্ত সড়কের দুই ধারের থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
উল্লেখ্য, সাতক্ষীরা-শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের শ্যামনগর ফায়ার সার্ভিস মোড় থেকে ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণে এক সপ্তাহ আগে থেকে মাইকিং করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com