1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণ-রুপা ও হীরাসহ ৩৯ কোটি টাকার মালামাল আটক - দৈনিক আমার সময়

সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণ-রুপা ও হীরাসহ ৩৯ কোটি টাকার মালামাল আটক

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩৯ কোটি টাকার মালামাল আটক করেছে বিজিবি। এর মধ্যে ভারতে পাচারকালে স্বর্ণ,ভারত থেকে আসা রুপা,রুপার গয়না, হীরার নাকফুলসহ বিভিন্ন মালামাল রয়েছে।

শনিবার (৫ জুলাই) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিগত ছয় মাসে (১ জানুয়ারি থেকে ৩০ জুন) বিভিন্ন এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পরিচালিত পৃথক অভিযানে ৩৮ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৪০৫ টাকার মালামাল আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে স্বর্ণ, হীরার নাকফুল, রুপা, ভারতীয় গরু, ট্রাক, কাভার্ড ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল, বাইসাইকেল, ওষুধ, ওষুধ তৈরির কেমিক্যাল, কম্বল, শাড়ি, থ্রি পিস, বোরকা, চিংড়ি মাছের রেনু পোনা, পাতার বিড়ি, চা পাতা, জিরা, বাশমতি চাল, চিনি, ফাইটার মোরগ, ভারতীয় রুপি, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, খাদ্যদ্রব্য, ইমিটেশন, তৈরি পোশাক, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ।

চোরাচালানিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে ও ভারতে পাচারকালে স্বর্ণসহ এসব মামলা জব্দ করা হয়। তিনি বলেন, চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ সাধুবাদ জ্ঞাপন করে অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com