1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ - দৈনিক আমার সময়

সাতক্ষীরায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আজ সাতক্ষীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে সদর উপজেলার বিএনপির আয়োজনে উপজেলার আবাদের হাট এলাকায় এ পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. তাজকিন আহমেদ চিশতি।
আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো লুৎফর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম, বৈকারী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com