1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‌সাতক্ষীরায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু - দৈনিক আমার সময়

‌সাতক্ষীরায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা, ২৫ অক্টোবর ২০২৫জেলার কলারোয়ায় উপজেলায় আজ মাছ ধরার সময়ে পানিতে ডুবে নয়ন হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নয়ন হোসেন জেলার কলারোয়ায় উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা গ্রামের রুবেল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফুফাতো ভগ্নিপতি শহিদ হোসেনের সাথে একটি নির্মানাধীন জলাবদ্ধ ভবনের মধ্যে মাছ ধরতে যায় কিশোর নয়ন হোসেন। নয়নসহ কিছু কয়েকজন পানিতে ডুব দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে মাছ ধরার জন্য নয়ন ডুব দেয়, কিন্তু অনেক সময় অতিবাহিত হলেও সে আর উঠছিল না।
এ সময় কয়েকজন মিলে পানির নিচে নির্মানাধীন ওই ভবনের বীমে আটকা পড়া অবস্থায় নয়ন হোসেনকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় নয়নকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সুজন কুমার দাস জানান, হাসপাতালে আনার আগেই  নয়ন হোসেনের মৃত্য হয়েছে।
কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) আসলাম খান পানিতে ডুবে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com