মৎস্য ঘেরের আইলে সবজি আর নিচে পানিতে মাছ। এ যেন মাছ ও সবজিতে একাকার হয়ে গেছে। ক্রমেই বাড়ছে এই চাষ পদ্ধতি। ফলে ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজি চাষে যেমন দেখা দিচ্ছে সম্ভাবনার হাতছানি তেমন স্বাবলম্বী হচ্ছে শত শত পরিবার।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দু’পাশে চোখে মিলবে নয়নাভিরাম এমন সবুজ দৃশ্য। এতে একই জমির বহু ব্যবহারে কৃষকদের আয় যেমন কয়েক গুণ বেড়েছে তেমনি দেশের সবজির চাহিদা মেটাতে ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে তালা উপজলোর কৃষকরা রাখছে গুরুত্বর্পূণ অবদান।
এ প্রসঙ্গে তালা উপজেলার কৃষি সম্প্রসারণ থেকে জানা গেছে, উপজেলায় নগরঘাটা ইউনিয়ন ও পার্শ্ববর্তী ইউনিয়নসমূহ ব্যাপকভাবে চাষ হচ্ছে। উপজেলা জুড়ে ২৭৬ হেক্টর জমিতে এমন সমন্বিত চাষ হয়েছে। এই সবজি সম্পূর্ণ ভেজাল মুক্ত। মৎস্য ঘেরের আইলে উপর এমন সবজি চাষ খুব লাভজনক।
সরেজমিনে ঘুরে দেখা গেছে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা, শাকদাহ বিলে দেখা গেছে শতশত হেক্টর মৎস্য ঘেরের আইলের চারপাশে মাচা পদ্ধতিতে করা হয়েছে এমন সবজি ও মাছের চাষ। প্রতিটি মৎস্য ঘেরের আইলে উপর মাঁচা পদ্ধতিতে লাউ, কুমড়া, করলা (উচ্ছে) কুশি, খিরাই, বেগুন, পুঁই শাক, বরবটি, ধুন্দুল, ঝিঙে ও লালশাক চাষে বাম্পার ফলন দেখা দিয়েছে। মাচায় ঝুলছে হাজার হাজার করলা, শত শত লাউ ও কুমড়া। একই সঙ্গে ঘেরের বেড়ীবাঁধে লাগানো হয়েছে পুঁইশাক ও ঢেড়স। উল্লেখযোগ্য কিছু মৎস্য ঘেরের বেড়িবাঁধের উপর তরমুজ চাষে সফলতা অর্জনের গল্প আছে।
পাটকেলঘাটা এলাকার কৃষক শহিদুল ইসলাম জানান, তিন বিঘা মৎস্য ঘেরে মাচা পদ্ধতিতে লাউ, কুমড়া ও করলা চাষ করেছেন। মাঘ মাস পর্যন্ত এভাবেই মাছের পাশাপাশি সবজি উৎপাদন চলবে। পানি শুিেকয় গেলে ধান রোপন করা হবে।
তিনি আরও জানান, তার তিন বিঘা জমির ঘেরে নেট, বাঁশ ও কট সুতা দিয়ে মাচা তৈরিতে ছয় হাজার টাকা খরচ হয়েছে। এখানে উৎপাদিত সবজি বিক্রিতে আয় অর্ধ লক্ষ টাকা ছাড়িয়েছে।
কয়েক বছর ধরে মাচা পদ্ধতিতে ফসল উৎপাদনকারী প্রতাপ কুমার বলনে, মাচা তৈরতে খরচ প্রতিবছর হয় না দুই-তিন বছর পরপর মাচা তৈরি করতে হয়। এতে লাভের পরিমাণ কয়েক গুণ বাড়ে।
পার্শ্ববর্তী সফল মৎস্য চাষি তরিকুল ইসলাম ভূবনেশ্বর, স্বপন, মইতোষ, অসিত কুমার মন্ডল, তবিবুর রহমান, আমান উল্লাহ এর ঘেরসহ যতদূর দু’চোখ যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ প্রকৃতিকে যেন মনোরম দৃশ্য। প্রত্যেকের ঘেরের মাচায় ঝুলছে করলা, লাউ ও কুমড়া।
এতে করে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃষকরা ঘেরের আইলের মাচা পদ্ধতিতে চাষাবাদে কৃষিতে বিপ্লব সৃষ্টি করছে।
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, সমন্বিত পদ্ধতিতে ঘেরের আইলে সবজি ও নিচে মাছ চাষের জন্য মৎস্য ঘের চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তালা উপজেলার বেশ কিছু এলাকায় সমন্বিত এ চাষ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে সহকারী কৃষি কর্মকর্তারা সর্বক্ষন তদারকি করছেন।
Leave a Reply