বিএনপি জামায়াতের ডাকা অবরোধে কোন ধরনের সহিংসতা বরদাসত করা হবে না বলে হুশিয়ারী উচ্চারন করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম। ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে বরিশালের বাকেরগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে টহল দেয়ার সময় এ হুশিয়ারী দিয়েছেন তিনি। এ সময় পুলিশ সুপার বলেন, জনগনের সম্পদ রক্ষা করা এবং যে কোনো সহিংসতা প্রতিরোধ করতে সর্বদা মাঠে নিয়োজিত রয়েছি। কোন সহিংসতা হলে ছাড় দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার ও বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান সহ র্যাব ও পুলিশ সদস্যরা।
Leave a Reply