1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সরাইলের এমপি হতে চান ডা. ফরিদুল হুদার সন্তান বিপ্লব - দৈনিক আমার সময়

সরাইলের এমপি হতে চান ডা. ফরিদুল হুদার সন্তান বিপ্লব

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
Oplus_16908288
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফরিদুল হুদার পুত্র ডা. নাজমুল হুদা বিপ্লব।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় লিখিত ও মৌখিক বক্তব্যে তিনি তার পরিবারের রাজনৈতিক ইতিহাস ও নিজ নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।
 পারিবারিক আদর্শ ও ত্যাগের কথা জানিয়ে তিনি বলেন: “আমার বাবা ছিলেন মওলানা ভাসানীর ন্যাপের অন্যতম নেতা, পরে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তিনি বিদেশে না গিয়ে নিজের এলাকা ও দেশের মানুষের চিকিৎসায় আত্মনিয়োগ করেছিলেন। এমনকি মন্ত্রী থাকার সময়ও সংসার চালাতে জমি বিক্রি করতে হয়েছে। আমার চাচা ছিলেন পৌরসভার চেয়ারম্যান, কিন্তু তাঁরও কোনো অর্থবিত্ত ছিল না। আমরা আদর্শের রাজনীতি করি, ব্যবসা করার জন্য না।”
ডা. নাজমুল হুদা বিপ্লব আরও বলেন, তিনি তার পিতার আদর্শ অনুসরণ করে রাজনীতিকে জনগণের সেবার মাধ্যম হিসেবে নিতে চান। তার মতে, এই এলাকা এখনো উন্নয়ন থেকে পিছিয়ে আছে, যা পরিবর্তনের জন্য একটি সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।
 তার নির্বাচনী অঙ্গীকার:শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন,বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধানে কেন্দ্রীয় পর্যায়ে সমাধান, নদী ভাঙন রোধ ও পানি নিষ্কাশন উন্নয়ন, আধুনিক রেলস্টেশন ও নদীবন্দর নির্মাণ, মেয়েদের বিনোদনের ব্যবস্থা ও শিশুদের জন্য পার্ক, দুর্নীতিমুক্ত সুশাসন ও জনগণের মতামতভিত্তিক প্রশাসন তৈরি করা।
এ সময় উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, প্রচার সম্পাদক মো. মাহিন, অ্যাডভোকেট সামসুজ্জামান কানন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, ড্যাব নেতা আক্তার হোসেন, সরাইল বিএনপির সহসভাপতি আবুল কাসেম, জেলা যুবদলের শিক্ষা সম্পাদক শেকুল ইসলাম, কবির শিকদার, আবুল কাসেম প্রমুখ।
সভা শেষে ডা. নাজমুল হুদা বিপ্লব সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com