1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সরকারি খালে অবৈধ স্থাপনা; গুঁড়িয়ে দিলো মসিক - দৈনিক আমার সময়

সরকারি খালে অবৈধ স্থাপনা; গুঁড়িয়ে দিলো মসিক

শুভ বসাক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ময়মনসিংহে সরকারি খাল দখল করে অবৈধ স্হাপনা নির্মাণ করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্হাপনা উচ্ছেদ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে নগরের কাচিঝুলি জোবেদ আলী রোড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী।তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি খাল দখল করে অবৈধ স্হাপনা নির্মাণ করায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আজ অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সিনিয়র সহকারী প্রকৌশলী (চ:দা) মামুনুর রশীদ, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জাবেদ ইকবাল ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com