1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সচেতন সমাজ গঠনে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ - দৈনিক আমার সময়

সচেতন সমাজ গঠনে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

রহমান আদর্শ শিক্ষালয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন

চট্টগ্রাম, ৩১ অক্টোবর ২০২৫ (শুক্রবার): “সচেতন পরিবার, মানবিক সমাজ”—এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম মহানগরের বন্দর থানার ৩৭ নং ওয়ার্ডের চান্দাঁরপাড়া রহমান আদর্শ শিক্ষালয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের মূল লক্ষ্য ছিল যৌতুক, বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্নবীকরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খান। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রহমান আদর্শ শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম. এম. রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

“সচেতন সমাজ গঠনের ভিত্তি হলো পরিবার। সন্তানদের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌতুক, বাল্যবিবাহ ও মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি—এগুলো থেকে মুক্ত থাকতে হলে শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই।”

প্রধান আলোচক মোহাম্মদ আলী বলেন,

“নারী ও শিশু নির্যাতন রোধে শুধু আইনের প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক জাগরণ। প্রতিটি শিক্ষার্থী যেন নিজেকে জানে, অন্যায়ের প্রতিবাদ করতে শেখে—এই লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।”

বিশেষ অতিথি উৎপল কুমার দাশ বলেন,

“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে সৎ, শৃঙ্খলাপরায়ণ ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে বেড়ে উঠার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

সভাপতির বক্তব্যে এম. এম. রহমান বলেন,

“বিদ্যালয় শুধু জ্ঞানার্জনের কেন্দ্র নয়, এটি মানবিকতা ও নৈতিকতার বিদ্যালয়ও বটে। শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় সচেতন, দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ক্লাবের সভাপতি মঞ্জুর আহম্মদ এবং বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ মাইনউদ্দিন।

সভায় বিদ্যালয়ের সভাপতি জনাব সাইদুল আলম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা, মানবাধিকার ও শিক্ষার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com