1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি'র নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল - দৈনিক আমার সময়

শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল

ফরিদ আলম সৌরভ ,গাজীপুর জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শুভযাত্রা করেছে কয়েক হাজার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দুপাশ প্রদক্ষিণ করে আনন্দ মিছিল ও শোভাযাত্রাটি। পরে মাওনা উড়াল সেতুর নিচে এক  পথসভায় মিলিত হয় তারা।
এসময় উপজেলা ও পৌর  বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে এ পথসভায় যোগদান করেন।
শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের  সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্হ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ,বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, মোক্তারুল করিম মোড়ল শামীম,মোছলেহ উদ্দিন মৃরধা, শাহজাহান মোড়ল,হাবিবুর রহমান খান হাবিব,নজরুল ইসলাম সেলিম,শাহজাহান স্বজল প্রমুখ।
উল্লেখ, গত ১৪ মার্চ শ্রীপুর উপজেলা ও  পৌর বিএনপি’র  আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেবকে আহ্বায়ক, খাইরুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব,মোছলেহ উদ্দিন মৃরধা,মোক্তারুল করিম মোড়ল শামীম ও অ্যাডভোকেট আবু জাফর সরকারকে যুগ্ন আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা  করা হয়। অপরদিকে হুমায়ুন কবির সরকারকে আহবায়ক,বিল্লাল হোসেন বেপারীকে সদস্য সচিব ও অ্যাডভোকেট আহসান কবিরকে যুগ্ন আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর পৌর বিএনপি কমিটি ঘোষণা করা হয়।
শ্রীপুরে আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত এলাকা হলেও কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র ১নং যযুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে নেতৃবৃন্দ  ঐক্যবদ্ধ হয়ে বিশাল মিছিলে হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করে প্রমাণ করে দিছে আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপি’র জনমত এগিয়ে।  নেতাকর্মীরা ডাক্তার বাচ্চুকে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com